ইমাম হোসেন ঠান্ডু

সাধারণ সম্পাদকের বাণী

ইমাম হোসেন ঠান্ডু

"

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিম এর অমর বাণীর মর্মকথা "আপনারা আমাদেরকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।" এই মূলমন্ত্রকে ধারণ করে হাটিহাটি পা-পা করে গড়ে তুলেছি শেরপুর ডায়াবেটিক সমিতি।

শেরপুর জেলায় স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা, মুক্তিযোদ্ধাদের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, রোগীদের স্বাবলম্বি করে গড়ে তুলতে সুদমুক্ত ঋণ দিয়ে যাচ্ছে।

এখন পর্যন্ত বিভিন্নভাবে যারা সহযোগিতা করছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আগামীতেও শেরপুর জেলায় স্বাস্থ্য সেবাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সার্বিক সহযোগিতা পাবো এই প্রত্যাশা করছি।

এই দীর্ঘ পথ পরিক্রমায় সমিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রতিটি আজীবন সদস্য, কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, চিকিৎসক ও স্টাফদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।